বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংবিধান সংশোধনে অচিরেই কমিটি হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

C
ফাইল ছবি

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের কমিটি গঠন করা হবে। বিরোধী দলও সেই কমিটিতে থাকবে। 

তিনি এও জানান, চলতি সপ্তাহের মধ্যে সম্ভব না হলে আগামী সপ্তাহে সংবিধান সংশোধনের কমিটি গঠন করা হবে।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের হাউস কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান চিফ হুইপ। 

তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই। যেখানে বিরোধী দলের সদস্যরা সমানভাবে গুরুত্ব পাবে।’

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় সরকারি দলের পক্ষ থেকে এ কমিটি গঠনের প্রস্তাব করা হলে বিরোধী দল জামায়াত-এনসিপি জোট সংসদে একমত হলেও বাইরে গিয়ে প্রেস ব্রিফিংয়ে ভিন্নমত পোষণ করে। 

ওই প্রেস ব্রিফিংয়ে জামায়াতের আমির সংবিধান সংস্কার পরিষদের জন্য কমিটি গঠনের জোর দাবি জানান। 


বিজ্ঞাপন


বিরোধীদলের সদস্যরা বলছেন, সংবিধানের মূল বিষয়গুলো সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য দরকার সংস্কার। সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠনের আইনি ভিত্তিও নেই। বিরোধী দল তাই সংবিধানের সংস্কার কমিটি গঠনের দাবি জানাচ্ছে। গণমাধ্যমে বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

এ প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘যে নামেই ডাকা হোক না কেন, সংবিধান সংশোধন বা সংস্কার-আমাদের তো একটি কাজই করতে হবে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিরোধী দলের সদস্যরা সরকারের এ কাজে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশাও করেন চিফ হুইপ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর