রাজধানীর ফার্মগেটে সড়ক ও ফুটপাতে বসানো দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) ইন্দিরা রোডে এ অভিযান চালানো হয়।
সড়ক ও ফুটপাতে মানুষের চলাচল স্বাভাবিক করতে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।
বিজ্ঞাপন
তিনি বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ফার্মগেট এলাকার সড়ক ও ফুটপাত ছেড়ে ব্যবসায়ীদের সরে যেতে অনুরোধ করা হয়েছে। পুনরায় ফুটপাত দখল করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফয়সাল বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসব দোকানের সঙ্গে ব্যবসায়ীদের রুটি রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা অ্যাকশনে যাবো।’
তিনি আরও বলেন, আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কিন্তু কেউ যদি আবার এক্সটেনশন করে, আমরা সেক্ষেত্রে আইনগত কঠোর পদক্ষেপ নেব।
একেএস/এআর

