বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

সংসদে প্রথমবারের মতো বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

সংসদে প্রথমবারের মতো বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী
সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সংসদে প্রথমবারের মতো তার প্রশ্নোত্তরের জন্য বরাদ্দকৃত ৩০ মিনিটের শুরু হয়।  

বাংলাদেশ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কার্যসূচির তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাব ওঠে। আজ মুলতবি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এক সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন, বিশেষ করে বুধবার, প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।

এ বিষয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি রেফার করার নির্দেশ দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজকের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট সময় নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর