বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফুটপাতে চুলা বসানোয় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

dhakamail today news
রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। ছবি: ঢাকা মেইল

ফুটপাতে চুলা রাখায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের দিলুরোড শাখাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (১ এপ্রিল) রাজধানীর মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানের সময় এই জরিমানা করা হয়।

‎অভিযানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ জানান, সড়ক আইন ২০১৮ এর ৯১ ধারা অনুযায়ী সড়ক দখলদারদের এই জরিমানা করা হয়েছে।

‎এছাড়াও, প্রথম দিনের অভিযানের সময় মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তার দুই পাশে পার্ক করে দাঁড়িয়ে রাখা প্রায় ২৫টি গাড়িকে ভিডিও মামলা দেওয়া হয়।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর