মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

দুই আসনে ভোট: মাঠ প্রশাসনের সঙ্গে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

দুই আসনে ভোট: মাঠ প্রশাসনের সঙ্গে বসছে ইসি

বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে পৃথকভাবে দুই জেলায় অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা, ভোটগ্রহণ প্রস্তুতি ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করবে সংস্থাটি।

মঙ্গলবার (৩১ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন।


বিজ্ঞাপন


বগুড়া-৬ আসনের ভোট নিয়ে বৈঠকটি আগামী রোববার (৫ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া ভোট কর্মকর্তাদের সঙ্গেও বেলা সাড়ে ১১টায় বৈঠক করবে কমিশন।

এদিকে শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে বৈঠকটি আগামী শনিবার (০৪ এপ্রিল) শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এতেও সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরপর দুপুর আড়াইটায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর