তিন হাজার পিস ইয়াবা বড়িসহ দুই বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-মতিঝিল) বিভাগ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনের ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তার কাছ থেকে তিন হাজার পিস কমলা রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গ্রেফতার সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আগে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও (গ্রেফতারি পরোয়ানা) ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।
এমআইকে/ক.ম

