বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের আইজি আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত ও তার প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩০ মার্চ) পুলিশ সদর দপ্তরে মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) রিউবেন গাউচি এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। 

পুলিশ সদর দপ্তর জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম, মানবপাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Malta1

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।


এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর