সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

‎ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

ডিএমপির গোয়েন্দা বিভাগে দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদায়ন
গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের জন্য যে বার্তা দিল ডিএমপি

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

‎বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ট্রাফিকের দারুসসালাম জোনের এসি আরিফুর ইসলাম রনিকে উত্তরা বিভাগের উত্তরা জোন, ট্রাফিকের মিরপুর জোনের এসি মো. শরীফ উল আলমকে ট্রাফিকের দারুসসালাম জোনে বদলি করা হয়েছে। এ ছাড়াও, ডিএমপি সদর দপ্তরের এসি মো. সেলিম রেজাকে ট্রাফিকের মিরপুর জোনে বদলি করা হয়েছে।

‎আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর