সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

জ্বালানি খাতে ২৪ ঘণ্টায় ৩৮৬টি অভিযান, জরিমানা ৯ লাখ ৬২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

জ্বালানি খাতে ২৪ ঘণ্টায় ৩৮৬টি অভিযান, জরিমানা ৯ লাখ ৬২ হাজার টাকা

দেশজুড়ে জ্বালানি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৬৪ জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, এ সময়ে মোট ৩৮৬টি অভিযান পরিচালিত হয়েছে এবং ২১৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সর্বমোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


এছাড়া, নীলফামারী জেলায় অভিযানের সময় জ্বালানি সংক্রান্ত অনিয়মের দায়ে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাজারে জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধে তাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর