প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (২৯ মার্চ) প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আলোচনায় উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতা আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসএইচ/এআর

