রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

তল্লাশিকালে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টা, ছিনতাইকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

তল্লাশিকালে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টা, ছিনতাইকারী গ্রেফতার
তল্লাশিকালে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টা, ছিনতাইকারী গ্রেফতার। ছবি: ঢাকা মেইল

রাজধানীর বংশালে তল্লাশিকালে পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সাগর আহমেদ (৩০)। এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল বংশাল সড়কে টহল কার্যক্রম চালানোর সময় ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

বংশাল থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন ছিনতাইকারীর দেহ তল্লাশি চলাকালে তার প্যান্টের ডান পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে টহল পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রেফতারকৃতের হেফাজত থেকে সুইচ গিয়ার চাকুটি জব্দ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গ্রেফতারকৃত ছিনতাইকারীও সামান্য আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ হাসপাতালে প্রেরণ করা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বংশাল থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত সাগর একজন চিহ্নিত ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ছয়টি বিভিন্ন ধরনের অপরাধের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর