মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মৃত ভোটার ইস্যুতে সক্রিয় ইসি, আসছে নতুন কর্মপন্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

মৃত ভোটার ইস্যুতে সক্রিয় ইসি, আসছে নতুন কর্মপন্থা
নির্বাচন কমিশন (ইসি)

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম দ্রুত ও নিয়মিত বাদ দিতে নতুন কর্মপন্থা নির্ধারণে আগামী ৩১ মার্চ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৯ মার্চ) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

চিঠি থেকে  জানা যায়, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনে বিকেলে অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সারা বছর মৃত ভোটার কর্তনের জন্য সকল কর্মকর্তাদের কাছে থেকে সুপারিশ বা প্রস্তাবও এ বৈঠকে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: এনআইডি নিবন্ধন ফরম আপলোডে সময় বেঁধে দিলো ইসি

২০২৫ সালে হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর