রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

মিয়ানমারে আলু পাচারকালে আটক ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে আলু পাচারকালে আটক ১০
আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারের সময় আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৯ মার্চ) বিকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

বোট থেকে অবৈধভাবে প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু উদ্ধার করা হয়। এছাড়া ২৩০ লিটার ডিজেল এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আলুগুলো শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

জব্দকৃত মালামাল, বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

এমআইকে/এআর


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর