ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (তৃতীয় দিন) মুলতবি অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নির্ধারিত আসনে এসে বসেন। তখন আশপাশের বেশির ভাগ সংসদ সদস্যদের আসনই ফাঁকা দেখা গেছে।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। শুরুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অধিবেশনের কার্যসূচি
বিজ্ঞাপন
প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।
বিইউ/এফএ

