রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

এলজিইডির প্রধান প্রকৌশলী রশিদ মিয়ার নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

এলজিইডির প্রধান প্রকৌশলী রশিদ মিয়ার নিয়োগ বাতিল
আব্দুর রশিদ মিয়া

নানা আলোচনা-সমালোচনার মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়ার নিয়োগ বাতিল করল সরকার। রোববার (২৯ মার্চ) তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

গত মঙ্গলবার এলজিইডি প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান মো. আব্দুর রশীদ মিয়া। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন তিনি। অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ মাথায় নিয়ে তিনি অবসরেও যান।

পরে আবার তাকে নিয়োগ দেওয়া নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরপরই গুঞ্জন ছিল তার নিয়োগ বাতিল হতে পারে। শেষ পর্যন্ত বাতিল করা হলো আব্দুর রশিদ মিয়ার নিয়োগ।

বিইউ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর