ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো বলে উল্লেখ করা হয়।
শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন— এন এম নাসিরুদ্দিন। তাকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) এ পদায়ন করা হয়েছে। এ ছাড়াও, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) এর মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একেএস/এফএ

