শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

‘অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

‘অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল’
সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি আগামীকাল রোববার তৃতীয় দফায় বৈঠকে বসবে। বৈঠকটি রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আগামীকাল রোববার রাতে বিশেষ কমিটি আবারও বৈঠকে বসবে। আগামীকাল রাত সাড়ে ৮টার বৈঠকে অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যার ভিত্তিতে বিশেষ কমিটির প্রতিবেদন তৈরি হবে। যা ২ এপ্রিল সংসদে উত্থাপন করা হবে। তারপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়ন কার্যাবলীতে অন্তর্ভুক্ত হবে।

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। কণ্ঠভোটে তা অনুমোদন পায়।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন-সংক্রান্ত অধ্যাদেশও। গত ২৪ ও ২৫ মার্চ বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর