শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের এডিসি আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সবুজ হোসেন (২৯), রাহাত দমাদ্দার (২১), আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান মো. সাগর (২৮), জুয়েল (২০), ইসমাইল (৩৮), সবুজ মিয়া (৩৮), মিজান (৩৮), আব্দুস সালামা (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), কাউছার (২৩), ফয়সাল মাহমুদ (২৫), মো. সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), জাকির হোসেন (২০), কীর্তন মন্ডল (৩৩), ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), ইব্রাহিম (১৯), আব্দুল কুদ্দুস (৬০), রফিক (৬০) ও জুবায়ের আলম (২৫)।


বিজ্ঞাপন


এদিকে হাজারীবাগ থান পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের ইতোমধ্যেই সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর