শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েদির মৃত্যু

যুদ্ধাপরাধে অভিযুক্ত কয়েদি আব্দুর মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


কারারক্ষী সুজন জানান, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা আব্দুর মান্নান হাওলাদার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর/এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর