ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছেন। এদিকে এপ্রিল মাসেও চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থা করতে পারলেই টানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।
বিজ্ঞাপন
পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি। কারণ, এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি।
টিএই/ক.ম

