মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে বাংলাদেশ সেনাবহিনী।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
একেএস/ক.ম

