পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
বুধবার (২৫ মার্চ) এডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো আল আমিন সরকারকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত করে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরীকে এসবি, ঢাকায়; অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহানকে এপিবিএনে; অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসানকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে); সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবিরকে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।
এছাড়াও আরেক আদেশে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত শাইখা সুলতানাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জান্নাত মেহজাবিন জাহানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পাবনায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
একেএস/ক.ম/

