বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ বার্তা পাঠান।
বিজ্ঞাপন
বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, থাইল্যান্ড এবং থাইল্যান্ডের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
তিনি বলেন, থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব সদিচ্ছা ও পারস্পরিক বোঝাপড়ার চেতনায় ধারাবাহিকভাবে লালিত হয়ে আসছে। আমাদের দুই দেশ ও জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।
এসএইচ/এএস

