বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতিপূর্বক পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
গোলাম সরওয়ার ভুঁইয়া এতদিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দায়িত্ব পালন করছিলেন।
তার পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নলিখিত কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তার নামের পাশে উল্লেখিত পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
এএইচ

