বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে।
২০২২ সালের ২২ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন ড. ফারহিনা আহমেদ। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিইউ/এএইচ

