বিএনপির নেতৃত্বাধীন সরকারের একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
তারা হলেন- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বিজ্ঞাপন
বুধবার (২৫মার্চ) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়েছে, মোহাম্মদ আমিন উর রশিদ খাদ্য মন্ত্রণালয় বাদে মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করবেন।
গেজেটে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজিনেস, ১৯৯৬-এর রুল-৩ (৪) অনুযায়ী মন্ত্রী/প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
বিইউ/এএইচ

