বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

লালবাগের ডিসি হলেন তালেবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

talebur
তালেবুর রহমান। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। 

বুধবার (২৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


২০২৪ সালের সেপ্টেম্বরে ডিএমপিরি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ডিসি হিসেবে নিয়োগ পান মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশের এই কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে যোগদানের আগে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন তালেবুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর