বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে ৪ থানার ওসি বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

dmp
ফাইল ছবি

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

‎আদেশে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

‎জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয় অফিস আদেশে।

‎একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর