বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের পর প্রথম কর্মদিবসে বিরামহীন ১১ ঘণ্টা প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:১১ পিএম

শেয়ার করুন:

T
ঈদের পর প্রথম কর্মদিবস ব্যস্ততায় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ এখনো দেশজুড়ে। পরিবার-পরিজন নিয়ে উৎসবের রেশ কাটেনি সাধারণ মানুষের মন থেকে। রাজধানী ঢাকা এখনো পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠেনি, অনেকেই ফেরেননি কর্মস্থলে। 

তবে এই উৎসবের আবহের মধ্যেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসেই টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন তিনি। দিনভর সেরেছেন নানা গুরুত্বপূর্ণ বৈঠক। নিয়েছেন যানজট নিরসনে একগুচ্ছ উদ্যোগ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর ছিল প্রথম কার্যদিবস। প্রথম দিনে এসেই প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি অফিস করেছেন।

T

  এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি জানান, সকাল ৯টা ০১ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭.৫৩ মিনিটে তিনি অফিস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


রুমন জানান, অফিসে এসেই প্রধানমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি।

T3

তিনি আরও জানান, বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে প্রধানমন্ত্রীর দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত। রাত ৭.৫৩ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন।

রুমন বলেন, সকাল থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন এই কর্মযজ্ঞ শুধু একটি দিনের বিবরণ নয়, এটি একজন দেশ নায়কের দেশের প্রতি অঙ্গীকারের বার্তা বহন করে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, দায়িত্বের কাছে ব্যক্তিগত অবকাশও ম্লান। ঈদের পরের এই দিনটি তাই কেবল কর্মসূচির তালিকা নয়, বরং রাষ্ট্রের প্রতি অঙ্গীকারের গল্প হয়ে থাকবে।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর