শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

২৫ মার্চ রাতে ‘ব্ল্যাক আউট’ থাকবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

২৫ মার্চ রাতে ‘ব্ল্যাক আউট’ থাকবে না: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবসে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়েছে। 

যদিও গতকাল সোমবার সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না। তবে কেন পালন করা হবে না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, কালরাতের স্মরণে গত আওয়ামী লীগ সরকারের সময়ে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি চালু করা হয়।

১৯৭১ সালে এদিন রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল।

ক.ম/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর