মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

বিমান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

B
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাতের মুহূর্ত। ছবি- ঢাকা মেইল

বেসামরিক বিমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

2 

পাকিস্তান বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রাষ্ট্রদূত ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়া পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর