মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের লম্বা ছুটি শেষে পুনর্মিলনী সভায় ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

EC
ঈদপরবর্তী পুনর্মিলনী সভা। ছবি: ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঈদপরবর্তী পুনর্মিলনী সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচন ভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নিয়েছেন। এছাড়া ইসি সচিব আখতার আহমেদসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।


বিজ্ঞাপন


ইসি কর্মকর্তা জানান, লম্বা ছুটির পর এটি একটি শুভেচ্ছা বিনিময় সভা। এছাড়া যেসব কাজ পেন্ডিং রয়েছে সেসব কাজ দ্রুত শেষ করার জন্য সভাতে বলা হয়েছে। 

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর