মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ এএম

শেয়ার করুন:

বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী
বাবার মতোই তারেক রহমান জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

সবার সাথে বন্ধুত্ব, কাউকে প্রভু স্বীকার করে নয়, এমন নীতিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো করে দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা প্রতিনিয়ত দেখছেন, তিনি কীভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো করে দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। সহজ সরলভাবে সততা ও নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন তিনি।’
 
নারী শিক্ষার অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার আলোয় দেশের মেয়েরা জাতির মুক্তির লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। তারই অনুপ্রেরণা ও নির্দেশনায় তৎকালীন সরকার নারীদের শিক্ষায় নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে।’
 
সমাবেশে ভূমিমন্ত্রী নাচোলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রকে স্মরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর