- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ‘পূর্ণাঙ্গ ও সার্বিক সমাধান’ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ এবং 'ঐকমত্যের বড় জায়গা' তৈরি হয়েছে।
- ডোনাল্ড ট্রাম্প পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর যেকোনো ধরনের হামলা স্থগিত রাখার ঘোষণাও দিয়েছেন।
- ইরানের সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পাঁচ দিনের জন্য দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন - তেহরান ওই আলোচনার কথা অস্বীকার করেছে।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল, সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল।
- মধ্য এশিয়ার যুদ্ধপরিস্থিতি যে ভারতের সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তা স্বীকার করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় মি. মোদী জানিয়েছেন, ভারতে গ্যাস ও জ্বালানি সংকট যথেষ্ট উদ্বেগজনক।
- ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- হরমুজ প্রণালি দিয়ে 'শত্রু নয়' এমন দেশগুলোর যাতায়াতের জন্য 'ইরানের সাথে সমন্বয়' করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন যে, ইরান যুক্তরাজ্যকে 'টার্গেট' করছে, এমন কোনো "বিশ্বাসযোগ্য তথ্য' দেশটির সরকারের কাছে নেই।
- ইরানের রাজধানী তেহরান এবং বিভিন্ন শহরে বিমান হামলার অসংখ্য খবর পাওয়া গেছে।
- ইসরায়েলে সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
- সোমবার এশিয়ায় তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
/এএস

