সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

আজও নভোথিয়েটারে দীর্ঘ লাইন, শিশুদের চোখ বিভিন্ন রাইডসে 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

K
নভোথিয়েটারের সামনে ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে কাটতে হচ্ছে টিকিট। ছবি- ঢাকা মেইল

ঈদের ছুটির শেষদিনেও রাজধানীর নভোথিয়েটারে দর্শনার্থীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হলেও ভেতরে ঢুকে সকলে নির্মল বিনোদন উপভোগ করছেন। এর মধ্যে শিশুদের চোখ বিভিন্ন রাইডসে। 

সোমবার (২৩ মার্চ) বিকেলে এই বিনোদনকেন্দ্র সরেজমিন ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে।  


বিজ্ঞাপন


K2

বউ-বাচ্চা নিয়ে নভোথিয়েটারে এসেছিলেন নাজমুল। টিকিটের জন্য তাকে দাঁড়িয়ে থাকতে দেখাতে দেখা যায় লাইনে। দীর্ঘসময় এভাবে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হয় তাকে। তারপর ঢোকেন ভেতরে। 

নাজমুল বলছিলেন, ‘কষ্ট হয়েছে হোক। কিন্তু বাচ্চাটা ভেতরে গিয়ে কিছু দেখতে পারবে এবং বিভিন্ন রাইডসে চড়তে পারবে, এটাই আনন্দ।’

শুধু নাজমুল নয়, তার মতো আরও কয়েক’শ লোক লাইনে দাঁড়িয়ে ছিলেন তখন। 


বিজ্ঞাপন


K3

কদমতলী থেকে এসেছিলেন দুই বোন সকিনা ও সাবিনা। সঙ্গে সকিনার দুই সন্তান। দুপুরের দিকে এসেছিলেন তারা। নভোথিয়েটার থেকে বের হওয়ার সময় কথা হয় সকিনার সঙ্গে। 

তিনি বলছিলেন, থিয়েটারে ঢোকার সময় দেড় ঘণ্টা লাইনে ছিলাম। এরপর ঢুকে সবাই মিলে যখন শো দেখলাম, খুব ভালো লাগল।’ 

সকিনা বেশি খুশি নভোথিয়েটারের পূর্ব পাশের খোলা সবুজ মাঠে বসানো শিশুদের নানা রাইডস দেখে। সেগুলো পেয়ে বাচ্চারাও খুশিতে আত্মহারা। উঠছে আর নামছে। এ দৃশ্য বাইরে থেকে অনেকে দাঁড়িয়ে উপভোগ করছে। 

K4

শুধু তাই নয়, নভোথিয়েটারের পশ্চিম পাশে থাকা ঝর্ণাতে অনেকে জলকেলি করছেন, কেউ কেউ আবার সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করছেন। নানাভাবে পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত তারা।

সবুজ আহমেদ এসেছেন ছোট ছেলেকে নিয়ে। তিনি বলছিলেন, একটু কষ্ট হয়েছে। কিন্তু শেষমেশ বাচ্চা ভেতরে ঢুকতে পেরে অনেক খুশি। 

K5

এদিকে অনেকে আবার টিকিটের লাইনে দাঁড়িয়ে না থেকে বাইরে বসে আড্ডা দিচ্ছিলেন। অপেক্ষা করছিলেন কখন লাইন ছোট হবে। 

নভোথিয়েটারের নিরাপত্তাকর্মী সাজ্জাদ জানান, তারা আজ নভোথিয়েটার বন্ধের সময় সন্ধ্যা ছয়টা বাড়িয়ে আটটা করেছেন। অনেক চাপ থাকায় এমন সিদ্ধান্ত। 

K6

ধানমন্ডি থেকে আসা আসাদুল বলেন, বাচ্চারা বাসায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। নভোথিয়েটারের ভেতরে মূলত রাইডসে চড়ানো ও তাদের সবুজ ঘাসের ছোঁয়া দিতেই নিয়ে আসা। একটু সময় লেগেছে ভেতরে ঢুকতে। আজ এমন ভিড়, তাই মেনে নিতেই হবে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, নভোথিয়েটারের মাঠে বাচ্চারা বিভিন্ন ফ্রি রাইডসে চড়ছে আর নামছে। আছে দোলনা এবং ওপর থেকে জাম্প দিয়ে নামার রাইডস। বাচ্চাদের খেলাধুলার ফাঁকে বাবা-মায়েরা সবুজ মাঠে বসে গল্পে সময় কাটাচ্ছেন। 

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর