সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদের তৃতীয় দিনেরও জমজমাট শ্যামলী শিশুমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

child
শিশুমেলায় আজও ভিড়। ছবি: ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও জমজমাট রয়েছে রাজধানীর রাজধানীর শ্যামলীর শিশুমেলা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিনোদন নিতে ছুটে আসেন শিশু ও অভিভাবকরা।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিশুমেলায় রয়েছে শিশুদের উপচেপড়া ভিড়। শিশুদের সঙ্গে এসেছেন অভিভাবকরাও। অভিভাবকরা শিশুদের বিভিন্ন রাইডশেয়ারিংয়ে সহযোগিতা করছেন এবং দেখিয়ে দিচ্ছেন।


বিজ্ঞাপন


বাবা-মায়ের সঙ্গে রাজধানীর আজিমপুর থেকে এসেছে শিশু আনমোল আলী। জানতে চাইলে সে বলে, শিশুমেলা দেখতে এসেছি। এখানে অনেক শিশুরা এসেছে। তাদেরকে দেখে আমরাও ভালো লাগছে।

শিশুমেলায় আসা অভিভাবক নুসরাত ইমরোজ বলেন, ‘ছেলে-মেয়েরা সবসময় চারদেয়ালে আবদ্ধ থাকে। তাদের বিনোদন খুবই প্রয়োজন। পড়াশোনার চাপে থাকা বাচ্চাদের জন্য এই আনন্দটুকুই ঈদের সেরা উপহার। ওদের হাসিমুখ দেখলে আমাদের সব ক্লান্তি দূর হয়ে যায়।’

Child2

শ্যামলী শিশুমেলায় বাবা-মা বা পরিবারের বড়জনদের সঙ্গে নিয়ে ঘুরতে এসে এখানকার নানা রাইডে চড়ে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি শিশুদের নিয়ে ভালো সময় কাটিয়ে আনন্দিত অভিভাবকরাও।


বিজ্ঞাপন


শিশু-কিশোরদের বিনোদনের এই জায়গায় স্বল্প পরিসরের হলেও নানা রকমের রাইড থাকায় এটি নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। ঈদের ছুটিতে এটি পরিণত হয়েছে হাজারো শিশু-কিশোরের মিলনমেলায়।

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর