রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

Tareq
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আগামী ২৬ মার্চ ভোর ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে রিজভী জানান, স্বাধীনতা দিবসের আগের দিন ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। এ ছাড়া ২৬ মার্চ কেন্দ্রীয় ও সারাদেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করবে বিএনপি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর