রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে আহতদের দেখতে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন রেলপথ, সড়ক ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (২২ মার্চ) হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কুমিল্লা মেডিকেল কলেজ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর