রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

শাহজালাল বিমানবন্দর ঘুরে সেবার মানে সন্তোষ প্রকাশ মন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

শাহজালাল বিমানবন্দর ঘুরে সেবার মানে সন্তোষ প্রকাশ মন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় তিনি বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপা ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।


বিজ্ঞাপন


পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

বিমানবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন মন্ত্রী। তিনি কর্মরতদের ঈদ শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে শুভ কামনা ব্যক্ত করেন।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আরও ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


বিজ্ঞাপন


এমআইকে/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর