শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ফুল বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

F
রাজধানীর জিয়া উদ্যানের সামনে ফুলের দোকান ঘিরে ভিড়। ছবি- ঢাকা মেইল

ঈদের ছুটি কাটাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন লাখো মানুষ। দর্শনার্থীদের ভিড়ে এসব কেন্দ্রের আশপাশে গড়ে ওঠা ফুলের দোকানগুলোতে বিক্রির ধুম পড়েছে। 

বিক্রেতারা বলছেন, মানুষের আনাগোনা বাড়ায় ফুলের বিক্রি বেড়েছে। অন্যদিকে দর্শনার্থীরা বলছেন, বিশেষ দিনে প্রিয় মানুষকে ফুল উপহার দেওয়ার আলাদা আনন্দ রয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২১ মার্চ) রাজধানীর সংসদ ভবন ও জিয়া উদ্যানে সরেজমিনে গিয়ে দেখা যায়, এসব বিনোদনকেন্দ্রের আশপাশে অস্থায়ীভাবে বসেছে একাধিক ফুলের দোকান। বেশির ভাগ দোকানিরা গোলাপ ফুলের তোড়া তৈরি করে বিক্রি করছেন। দর্শনার্থীরাও সেগুলো কিনে নিজেদের প্রিয়জনদের উপহার দিচ্ছেন।

2

সংসদ ভবনের সামনে ফুলের দোকানদার বাপ্পি বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় ফুল বেশি বিক্রি হচ্ছে। সকালে বিক্রি কিছুটা কম ছিল, তবে এখন মানুষ বাড়ায় বিক্রিও কয়েকগুণ বেড়েছে—হাসিমুখে এসব কথা বলছিলেন তিনি।

জিয়া উদ্যানের সামনে ফুল বিক্রি করছেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ছুটি থাকায় উদ্যানে মানুষের চাপ অনেক বেশি। এক হাজারের বেশি গোলাপ এনেছিলাম, প্রায় শেষের দিকে। এখন আবার ফুল আনতে যেতে হবে।


বিজ্ঞাপন


একটি ফুল কত টাকায় বিক্রি করছেন জানতে চাইলে তিনি বলেন, একটি করে ফুল বিক্রি করছি না; ফুলের তোড়া তৈরি করে বিক্রি করছি। প্রতি তোড়ায় ১০ থেকে ১৫টি ফুল থাকে। প্রতিটি তোড়ার দাম ১০০ থেকে ১৫০ টাকা। ছুটির এই কয়েকদিন ফুলের চাহিদা ভালো থাকবে।

3

মোহাম্মদপুরের বাসিন্দা মিজানুর রহমান স্ত্রীসহ জিয়া উদ্যানে এসেছেন ছুটির সময়টুকু নিজেদের মতো করে কাটাতে। তিনি বলেন, সাধারণত সহধর্মিণীকে ফুল দেওয়া হয় না। আজ ঘুরতে এসে ফুল দেখে ভালো লাগল, তাই প্রিয়জনকে উপহার দিলাম।

ফার্মগেট থেকে পুরো পরিবার নিয়ে জিয়া উদ্যানে ঘুরতে এসেছেন মাজেদ মিয়া। 

তিনি বলেন, ফুল সবসময়ই সুন্দর। বিয়ের শুরুর দিকে স্ত্রীকে প্রায়ই বিশেষ দিনে ফুল উপহার দিতাম। এখন কর্মব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠে না। আজ সুযোগ পেয়ে স্ত্রী ও কন্যা—দুজনকেই ফুল উপহার দিতে দুটি তোড়া কিনেছি।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর