শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


498418b0-a6e1-4df7-9b04-18c94cd69afa

জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরাসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন। নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সবশেষে আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর