শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন
ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন

ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। এতে করে ঢাকা হারিয়েছে তার চিরচেনা ব্যস্ত রূপ। মেগাসিটির প্রায় সব সড়কই এখন ফাঁকা। রাস্তায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও প্রায় নেই বললেই চলে। ফলে ঈদের দিন যারা গণপরিবহন ব্যবহার করে ঢাকার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে চান, তারা পড়ছেন চরম বিড়ম্বনায়।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, ঢাকার অধিকাংশ সড়কই ফাঁকা। সড়কে কিছু ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও গণপরিবহন খুব কমই চোখে পড়ছে। তবে ব্যাটারিচালিত অটোরিকশার অভাব নেই। গণপরিবহনের পরিবর্তে অনেকেই এসব অটোরিকশা ব্যবহার করছেন।

ঝিগাতলা বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রী আব্দুল মান্নান। তিনি রামপুরায় যাবেন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও কোনো বাস পাননি। তিনি ঢাকা মেইলকে বলেন, আমি এ এলাকায় একটি হোস্টেলে একা থাকি। ঈদের পর আমার একটি পরীক্ষা রয়েছে, তাই ছুটিতে বাড়ি যাইনি।

14

তিনি আরও বলেন, বোন ও দুলাভাই রামপুরায় থাকেন, সেখানে গিয়ে দুপুরের খাবার খাব এবং আপনজনদের সঙ্গে ঈদের সময় কাটাব। কিন্তু রাস্তায় বের হয়ে বিপাকে পড়েছি। কোনো বাস পাচ্ছি না। আর একটু অপেক্ষা করে না পেলে রিকশা কিংবা সিএনজিতে যাব।


বিজ্ঞাপন


ধানমন্ডি ২৭ নম্বরে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন কামাল হোসেন, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের নামাজ শেষে সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি।

তিনি বলেন, ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, মিরপুরগামী কোনো বাস পাচ্ছি না। ঈদের ছুটির কারণে এমনটি হচ্ছে। স্বাভাবিক সময়ে এতোক্ষণে একাধিক বাস পাওয়া যেত।

এমএইচএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর