শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে জাতীয় ঈদগাহে যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ

মহিউদ্দিন রাব্বানি
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে জাতীয় ঈদগাহে যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ
জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে উঁচিয়ে প্ল্যাকার্ডে ধরেছেন এক যুবক। ছবি: ঢাকা মেইল

আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ যেন আনন্দ, মিলন এবং এক অভিনব বার্তার মঞ্চে পরিণত হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজির মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে পরস্পরকে ঈদ মোবারক জানাতে দেখা গেছে মুসল্লিদের। কেউ কোলাকুলি করছেন, কেউবা সেলফি তুলছেন। এ আনন্দময় পরিবেশের মাঝেই সবদৃষ্টি আকর্ষণ করেছে এক অভিনব প্ল্যাকার্ড।

রাজবাড়ী জেলার মতিউর রহমান জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে উঁচিয়ে ধরেছেন একটি প্ল্যাকার্ডে। এতে বড় অক্ষরে লেখা: 'স্টপ ওয়ার: ইরান-ইসরায়েল, ইউএসএ, এবং নিচে লেখা আছে 'সেভ দ্যা ওয়ার্ল্ড'। অনেকেই তার সঙ্গে সেলফি তুলছেন এবং জানতে চেয়েছেন, তিনি কোথা থেকে এসেছেন এবং কী বার্তা নিয়ে এসেছেন।


বিজ্ঞাপন


653466859_3249474782050158_7010335771689281984_n

মতিউর রহমান ঢাকা মেইলকে বলেন, পরিবারের সঙ্গে তো অনেকবার ঈদ করেছি। এবার ভিন্ন এক বার্তা নিয়ে রাজধানীতে এসেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে। আজ সেই ইচ্ছা পূর্ণ হলো। বিশ্ব মুসলিমরা যেন শান্তিতে থাকে, এটাই আমার প্রত্যাশা। ইরান–ইসরায়েল যুদ্ধ যেন শেষ হয়, এই কামনা করছি আজ ঈদের দিনে।

মতিউর রহমানের এই বার্তা আজকের ঈদগাহকে শুধু আনন্দের মঞ্চই নয়, শান্তির প্রতীক হিসেবেও রূপ দিয়েছে। মুসল্লিরা আনন্দ, মিলন ও ভিন্নধর্মী বার্তার এক নজির স্থাপন করেছেন। অনেকেই এই মুহূর্ত স্মৃতিচ্ছবি হিসেবে ধরে রাখছেন, অনেকে আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।


বিজ্ঞাপন


650806278_26351739611183924_2796999404844379557_n

ঈদগাহে আনন্দ, ধর্মীয় আয়োজন এবং শান্তির বার্তার মিলন যেন আজকের দিনটিকে বিশেষ করে তুলেছে। এই ধরনের উদ্যোগ মানুষের মনে সচেতনতা জাগাতে এবং বিশ্বে শান্তি কামনায় নতুন উদ্দীপনা যোগায়।

যেখানে নামাজের মুহূর্তে একত্বের অনুভূতি, সেখানে মতিউর রহমানের প্ল্যাকার্ড দর্শকদের মনে মনে বার্তা পৌঁছে দিয়েছে-শান্তির জন্য আমরা সবাই একত্র।

এমআর/এমআই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর