শনিবার, ২১ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীর অলিগলিতেও ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

রাজধানীর অলিগলিতেও ঈদের জামাত
ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর এলাকাভিত্তিক অলিগলির মসজিদ গুলোতেও অনুষ্ঠিত হয়েছে। ছবি: ঢাকা মেইল

জাতীয় ঈদগাহ ময়দানসহ সকল সকল ঈদগাহ ময়দানের পাশাপাশি রাজধানীর এলাকাভিত্তিক অলিগলির মসজিদ গুলোতেও অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত।

শনিবার (২১ মার্চ) রাজধানীর প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে এসব মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


ধানমন্ডি, জিগাতলা ও হাজারীবাগ এলাকার মসজিদগুলোতে সকাল ৮ থেকে সাড়ে আট মধ্যে শুরু হয় প্রথম জামাত। একাধিক জামাত আদায় করা হবে বলে যায়। 

সরজমিনে দেখা যায়, সকল মুসল্লীরা পাঞ্জাবি জড়িয়ে, হাতে জায়নামাজ নিয়ে মসজিদে এসেছেন। কেউ এসেছেন তার সন্তানদের নিয়ে, কেউবা এসেছে পিতাকে সঙ্গে নিয়ে। আবার অনেকেই এসেছেন একা। ছোট ছোট শিশুরাও এসেছেন ঈদের নামাজ আদায় করতে কেউ কেউ আবার দাঁড়িয়ে দেখছেন। ঈদের এক টুকরো আনন্দ যেন ঢাকার এসব অলিগলিতেও নেমে এসেছে।  

শামীম হোসেন তার দুই বছরের সন্তানকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে এসেছেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিবার গ্রামে গিয়ে ঈদ করি। এবার ভিন্ন অভিজ্ঞতা হলো। এতোদিন আমি আমার পিতার সঙ্গে যেতাম আর এখন সন্তানকে নিয়ে এসেছি। 


বিজ্ঞাপন


হায়দার আলী। বসবাস করেন ঝিগাতলার নতুন রাস্তার মোড়ে। ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি তার বয়স্ক পিতার হাত ধরে এসেছেন ঝিগাতলা বড় মসজিদে (গাবতলা মসজিদ) ঈদের নামাজ আদায় করতে।

তিনি বলেন, এক সময় আমি আমার পিতার হাত ধরে ঈদ নামাজ পড়তে যেতাম আর এখন পিতা আমার হাত ধরে নামাজে এসেছে একসময় আমি আমার সন্তানের হাত ধরব। এটাই নিয়ম।

এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর