গতবারের ন্যায় এবারও রাজধানীতে চাঁদরাতে ঈদের মিছিল বের হয়েছে। শুক্রবার (২০) সন্ধ্যার পর শাহবাগের হাদী চত্ত্বর থেকে এ মিছিল শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ পরে মিছিলটি আবারও শাহবাগে এসে শেষ হয়। মিছিল থেকে শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি করা হয়।
এই মিছিলের আয়োজন করে হাদীর রেখে যাওয়া সংগঠন ইনকিলাব মঞ্চ। মিছিলে নেতৃত্ব দেন মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
বিজ্ঞাপন
এই মিছিলে ছোট ছোট শিশু, নারী, উঠতি যুবক যুবতীরাও অংশ নেন। এসময় সবার হাতে ঈদ মোবারক লেখা প্লেকার্ড, ফেস্টুন। কমবেশি সবার হাতে ছিল রঙিন বেলুন। বড় অক্ষরে কালার ককশিটে ঈদ মোবারক লিখে মিছিলের সামনে ধরা হয়। মিছিলের সামনের নারী ছোট শিশু ও নারী শিক্ষার্থীদের রাখা হয়েছিল। বড় ব্যানারে লেখা ছিল ঈদের মিছিল। মিছিলের পেছনে ছিল ঈদের গান। গান ও মিউজিকের তালে তালে মিছিল এগিয়ে যায়। কণ্ঠ মিলিয়ে অনেকে গাইতে থাকেন ও নাচতে থাকেন মিছিলটি টিএসটি, ঢাবির রোকেয়া হলের সামনের মোড় প্রদক্ষিণ করে আবারও শাহবাগে এসে শেষ হয়।
তবে মিছিলে হাদী হত্যার বিচার চাই লেখা একটি প্লাকার্ড দেখা গেছে।
বিজ্ঞাপন
মিছিলে অংশ নেয়া এক যুবক বলেন, ঈদের আগের রাতে ঈদের মিছিল ও উৎসব আমাদের ঐতিহ্য। কিন্তু আমাদের মুরব্বিরা সেটা ভুলে গিয়েছিলেন। আমরা সেটাকে আবারও ফিরিয়ে আনতে চাই।
মিছিলে যোগ দিতে নারীরাও তাদের সন্তানদের নিয়ে শামিল হয়েছিলেন। তারা এ সময় মিছিলে অংশ নেন। অনেকে মিছিলে নেচে গেয়ে উৎসব করেন। তবে মিছিলটি শিশুরা বেশি উপভোগ করেছে। মিছিলের সময় পুরো এলাকায় একটা ঈদের আমেজ তৈরি হয়েছিল।
গতবারও এমন একটি মিছিল বের করা হয়েছিল।
এমআইকে/এমআই
