শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার লক্ষ্যে ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত—এ কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন।


বিজ্ঞাপন


বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা–দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের সময়ে রিয়াজ হামিদুল্লাহ ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই তার প্রথম সাক্ষাৎ।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর