শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

শেয়ার করুন:

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত সকাল ৮টায়

জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল-ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের নামাজের মধ্য দিয়ে উদযাপিত হবে।

জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লীরা এই জামায়াতে অংশ নেবেন।


বিজ্ঞাপন


এই ঈদ জামায়াত সবার জন্য উন্মুক্ত থাকবে। জামায়াতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশে দেশে চাঁদ দেখা নিয়ে ভিন্নতা কেন?

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।


বিজ্ঞাপন


বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর