আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির মাঝেও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
দীর্ঘ ছুটির মধ্যেও আজ বৃহস্পতিবার ( ১৯ মার্চ) এবং রোববার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে।
তবে এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস এবং পিসিআর ল্যাব বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী মঙ্গলবার (২৪ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সকল কার্যক্রম পুনরায় প্রচলিত নিয়মে শুরু হবে।
ওইদিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'ঈদ পুনর্মিলনী ২০২৬' অনুষ্ঠিত হবে।
এসএইচ/এএস

