সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

ঈদে বাড়ি ফেরা হলো না, সদরঘাটে লঞ্চের চাপায় প্রাণ গেল যাত্রীর

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

সদরঘাটে দুই লঞ্চের মাঝে পড়ে প্রাণ গেল দুজনের

রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেছে এক যাত্রীর। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও তিনজন। বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরাণীগঞ্জ থেকে ট্রলারযোগে কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে ‘জাকির সম্রাট-৩’ নামে আরেকটি লঞ্চ। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি। 


বিজ্ঞাপন


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল আহমেদ একজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. সোহেল ফকির (২২) বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটার বাসিন্দা।

এছাড়া আহত হয়েছেন সোহেলের স্ত্রী রুপা আক্তার (২০)। নিখোঁজ রয়েছেন সোহেলের বাবা মিরাজ হোসেন (৪০)সহ আরও একজন। 

ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর