বি১/বি২ ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে নাগরিকত্বের জন্য সন্তান জন্ম দেওয়ার অনুমোদন নেই বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস।
বুধবার (১৮ মার্চ) মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম (শিশুর আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া) অনুমোদিত নয়।
যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা অনুমোদিত নয়। ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও অনুমোদিত নয়।
এসএইচ/এএস

